শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তীব্র সমালোচনার মুখে চীনা সাবমেরিন কেনা পেছাল থাইল্যান্ড

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস মহামারির মধ্যে চীন থেকে সাবমেরিন কেনার সিদ্ধান্তে জনসাধারণের তীব্র সমালোচনার মুখে পড়ে থাইল্যান্ড। তাই ৭২৪ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে দুইটি সাবমেরিন কেনা পিছিয়েছে থাইল্যান্ড সরকার।

চীনের নৌ হার্ডওয়্যার কেনায় ২০১৫ সালে একটি চুক্তি হয়েছিল। সেখানে প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম থাইল্যান্ড। এরপর ২০১৭ সালে চীনের কাছ থেকে তিনটি সাবমেরিন কেনার বিষয় চূড়ান্ত করে থাইল্যান্ড সরকার। এরমধ্যে প্রথমটির সরবরাহ আশা করা হচ্ছে ২০২৩ সালে।

এসবের পরও চীনের কাছ থেকে ২২ দশমিক ৫ বিলিয়ন বাত (৭২৫ মিলিয়ন মার্কিন ডলার) দিয়ে আরও দুইটি সাবমেরিন কিনতে চায় থাইল্যান্ড। এ জন্য আগস্টের শুরুর দিকে সংসদীয় উপ-কমিটি অনুমোদনও দিয়েছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির জনগণ। করোনা ভাইরাসে দেশের অর্থনীতি যেখানে থমকে আছে, সেখানে এ সিদ্ধান্ত ‘অর্থহীন’ বলে ক্ষুব্ধ হয়েছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা-প্রতিবাদ তুঙ্গে।
এরপর সম্প্রতি থাইল্যান্ড সরকারের মুখপাত্র আনুচা বুড়াপচাইশ্রি ঘোষণা দেন অতিরিক্ত দুটি সাবমেরিন কেনার ব্যাপারে বিলম্ব করার নীতি আসছে।

অনুচা সাংবাদিকদের এও বলেন, নৌবাহিনী এ সিদ্ধান্ত আরও এক বছরের জন্য পিছিয়ে দিতে চীনের সঙ্গে আলোচনা করবে।

বিডি প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়