শিরোনাম
◈ ৩. তেল স্থাপনাকে ঘিরে সতর্কতা, সৌদি–কাতার–আমিরাতে বাসিন্দাদের সরতে বলল ইরান ◈ ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর ◈ তেলের বাজারে চাপ, হরমুজ এড়িয়ে বিকল্প পথে রপ্তানি বাড়াচ্ছে দেশগুলো ◈ বিশ্ব কা‌পের ভেন‌্যু প‌রিবর্তনে ইরানের আবেদন প্রত্যাখ্যান ফিফার ◈ কপাল মন্দ সে‌নেগা‌লের, জিতেও শিরোপা পে‌লো না, মরক্কো আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন ◈ আবারও হামলার শিকার বাগদাদে মার্কিন দূতাবাস ◈ গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী ◈ এবার মুসলিম দেশে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ ◈ কৃষকদের আর্থিক নিরাপত্তায় বড় পদক্ষেপ, আসছে ফসল বীমা ◈ এক মাসে কতদূর এগোল সরকার: অর্থনীতি, রাজনীতি ও কূটনীতির হিসাব

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শারফিন শাহ: শেক্সপিয়ার, টলস্টয়ও এমন স্ববিরোধী ছিলেন

শারফিন শাহ: রবীন্দ্রনাথ তার তিন কন্যারই বাল্য বিবাহ দিয়েছিলেন। বড় কন্যা মাধুরীলতা ওরফে বেলার বিয়ে দেন ১৪ বছর বয়সে, মেজো মেয়ে রেণুকা ওরফে রাণীর বিয়ে দেন ১০ বছর বয়সে, ছোট মেয়ে অতসীলতা ওরফে মীরার বিয়ে দেন বয়স ১৪ পার হতেই। তিনি তার কোনো মেয়েকেই উচ্চশিক্ষায় শিক্ষিত করার আগ্রহবোধ করেন নি। অথচ কবির ভাইবোনের মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিয়ের পিড়িতে বসেন। কবির ভাতিজি ইন্দিরা দেবীর বিয়ে হয় ২৬ বছর বয়সে; তিনি সুশিক্ষিতা ছিলেন। কবির ভাগনী সরলা দেবীর বিয়ে হয় ৩৩ বছর বয়সে, তিনি ইংরেজি সাহিত্যে গোল্ড মেডেলিস্ট। আরও অনেকেই উচ্চশিক্ষার বিজয়মাল্য পরতে সমর্থ হয়েছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ তার কন্যাদের দুঃখের অকূল পাথারে নিক্ষেপ করেন। মূলত তার জন্যেই তার কন্যারা সারাজীবন দুঃখকষ্ট ভোগ করেছেন। অথচ এই রবীন্দ্রনাথের গানে, কবিতায়, প্রবন্ধে, নাটকে, গল্পে, উপন্যাসে এসেছে নারীর ক্ষমতায়ন, অধিকার ও সাম্যের কথা। নিজের মেয়েদের বেলায়ই তার হদিস নেই। রবীন্দ্রজীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায় বলেন, যিনি লেখায় নারীকে এমন মর্যাদা দিলেন তিনি নিজের কন্যাদের ওপর কেন এমন আচরণ করলেন তা বিস্ময়কর। রবীন্দ্রনাথের এমন স্ববিরোধিতায় বিস্মিত হওয়ার কারণ থাকতে পারে, তবে তিনি লেখক হিসেবে যা বলার সেই সত্যটুকু বলে গেছেন। বলা যায়, নিজে ত্যাগ স্বীকার করে অন্যদের অধিকার আদায়ে সোচ্চার হয়েছেন। এটাই লেখকের জীবনচক্র। শেক্সপিয়ার, টলস্টয়ও এমন স্ববিরোধী ছিলেন, নিজেরা অভিজাততন্ত্র সমর্থন করলেও লেখায় অভিজাত সম্প্রদায়ের মুণ্ডুপাত করেছেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়