শিরোনাম
◈ বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল ◈ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মধ্যস্থতাকারী থেকে সংঘাতের অংশ? কঠিন সমীকরণে পাকিস্তান ◈ ব্যাটারি শিল্পে বড় প্রণোদনা, ২০৩০ পর্যন্ত কর ছাড় ◈ বিশ্বকাপে নতুন ইতিহাস, চ্যাম্পিয়নরা পাবেন বিশেষ রিং ◈ চট্টগ্রামে ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী ও এমপিসহ নেতা-কর্মীরা ◈ অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য বড় সুখবর, ইতালির আদালতের নতুন রায় ◈ কা‌রো পছন্দ হোক বা না হোক, আ‌র্জেন্টিনা বি‌শ্বের সেরা দল : লিও‌নেল মে‌সি ◈ অর্থনীতির তিন সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ: রাজস্ব বাড়ানো ও ব্যাংক খাত সংস্কারের তাগিদ ◈ বন্যা নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হচ্ছে, প্রতি সেকেন্ডে ছাড়বে ৯ হাজার কিউসেক পানি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একাদশ ভর্তির শেষ ধাপে আবেদনের অপেক্ষায় সাড়ে চার লাখ শিক্ষার্থী

শরীফ শাওন: [২] ভর্তির প্রথম ও দ্বিতীয় ধাপে আবেদন না করা, ভর্তি নিশ্চিত না করা ও কলেজ না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ১০১ জন। দ্বিতীয় ধাপে কলেজ না পাওয়া ও ভর্তি নিশ্চায়ন না করা শিক্ষার্থীসহ তৃতীয় ধাপে আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়তে পারে। গত বুধবার রাত ৮টায় দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন সময়সীমা শেষ হয়েছে।

[৩] আবেদন যোগ্য শিক্ষার্থী সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। প্রথম ধাপে (৯-২০ আগষ্ট) আবেদন করেন ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী। ভর্তি নিশ্চায়ন করেছেন ১০ লাখ ১৫ হাজার ১৬৭ জন। আবেদন করেননি ৩ লাখ ৪৭ হাজার ৮৩০ জন, ভর্তি নিশ্চিত করেননি ২ লাখ ৬২ হাজার ৫৫৪ জন ও কলেজ পাননি ৬৪ হাজার ৯৭২ জন। দ্বিতীয় ধাপে সর্বমোট আবেদনকারীর সংখ্যা দাঁড়ায় ৬ লাখ ৭৫ হাজার ৩৫৬ জন।

[৪] শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপের (৩১ আগষ্ট-২ সেপ্টেম্বর) সময়সীমার (রাত ৮টা) মধ্যে আবেদন করেন ২ লাখ ১৭ হাজার ২৫৫ জন। প্রথম ধাপের মাইগ্রেশন ও দ্বিতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮ টায়। দ্বিতীয় ধাপের ভর্তি নিশ্চায়ন চলবে ৫ থেকে ৬ সেপ্টেম্বর বিকাল ৫ টা পর্যন্ত। তৃতীয় ও শেষ পর্যায়ের আবেদন চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সকল ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়