শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোবিন্দগঞ্জে শিশু সামি হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি: [২] গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু রাফসান সামিকে (৩) গলাটিপে হত্যা মামলায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিন আসামিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক। কারাদন্ড প্রাপ্তরা হলো- গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মাহফুজার রহমান, শালজার রহমান ও মফিজুল ইসলাম।

[৩] মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মেজবাবুল ইসলামের শিশুপুত্র সামিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে মুক্তিপন না পেয়ে সামিকে গলাটিপে হত্যার পর পলের ঢিপির নিচে মাটিচাপা দিয়ে রাখে।

[৪] ঘটনার একদিন পর পুলিশ লাশ উদ্ধার করে। অনেক খোজাখুজি করে শিশু পুত্রের কোন সন্ধান না পেয়ে ঘটনার দুইদিন পর নিহত সামির বাবা মেজবাবুল ইসলাম গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

[৫] মামলার চার মাস পর আসামিদের গ্রেফতার করে পুলিশ। পরে আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ ব্যাপারে আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) শফিকুল ইসলাম জানান, মামলায় ১৯ জন রাষ্ট্রপক্ষের স্বাক্ষ্য গ্রহণের পর বিচারক এই রায় প্রদান করেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়