শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবসরের পরও মেসিকে চায় বার্সেলোনা!

ডেস্ক রিপোর্ট : বর্তমানে বিশ্ব ক্রীড়াঙ্গনে তোলপাড় চলছে ফুটবলের মহাতারকা মেসিকে নিয়ে। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে আর থাকবেন না আর্জেন্টিনা সুপারস্টার, এমন খবরে সরগরম বিশ্ব মিডিয়া। বার্সা ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানসিটিতে যেতে চান মেসি, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।

তবে কোনোভাবেই মেসিকে ছাড়তে রাজি নয় বার্সেলোনা। যেকোনও মূল্যে তাকে ধরে রাখতে চায় কাতালান ক্লাবটি। সব মিলিয়ে যে জটপাকানো অবস্থা তৈরি হয়েছে, তা নিরসন করার লক্ষ্যেই বুধবার বার্সেলোনার সভাপতি হোসে মারিয়া বার্তেম্যুর সঙ্গে বৈঠকে বসে মেসির বাবা এবং তার এজেন্ট হোর্হে মেসি।

তবে, একদিকে বৈঠক চললেও অন্যদিকে আগামী নির্বাচনে বার্সার প্রেসিডেন্ট পদপ্রার্থী ভিক্টর ফন্ট চান, মেসি যেন তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। শুধু তাই নয়, মেসি বার্সেলোনায় থাকলে এবং এই ক্লাবে থেকেই অবসরে যাওয়ার পরও বার্সার প্রয়োজন রয়েছে তাকে। অর্থাৎ অবসরের পরও মেসিকে চান বার্সার প্রেসিডেন্ট পদপ্রার্থী ভিক্টর ফন্ট।
মেসিকে নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেজন্য বর্তমান কমিটিকে দায়ী করে হোসে মারিয়া বার্তেম্যুদের তুমুল সমালোচনা করেন ভিক্টর ফন্ট। তিনি বলেন, ‘আমি প্রত্যাশা করি, মেসির সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছে তার দ্রুত সমাধান হবে এবং সেটা বার্সা সভাপতি এবং মেসির বাবার সঙ্গে এই বৈঠকেই। এতে যেন মেসি এবং বার্সা দু’পক্ষই সমানভাবে লাভবান হতে পারে, সেটাও মাথায় রাখা প্রয়োজন।’

বিডি প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়