শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্লাজমা চিকিৎসায় তৈরি হওয়া অ্যান্টিবডি ৪ মাসের বেশি কার্যকর থাকে না

আসিফুজ্জামান পৃথিল: [২] যুক্তরাষ্ট্রের একটি সরকারি প্যানেল জানিয়েছে, করোনা প্লাজমা চিকিৎসার বিপক্ষে তাদের কাছে শক্ত প্রমাণ রয়েছে। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন- এফডিএ প্লাজমা চিকিৎসাকে অনুমোদন দেবার ১০ দিনেরও কম সময়ের মধ্যে এ কথা জানানো হলো। এনবিসি

[৩] ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ এর কোভিড-১৯ ট্রিটমেন্ট গাইডলাইনস প্যানেল বলছে, তারা সুস্থ হয়ে উঠা রোগীর প্লাজমা পরীক্ষা করে তারা প্রমাণ পেযেছে, সুস্থ রোগীর অ্যান্টিবডি ৪ মাসের বেশি কার্যকর থাকে না।

[৪] এই গ্রুপটি অনলাইনে লিখেছে, আমাদের হাতে বর্তমানে সুনিয়ন্ত্রিত কোনও তথ্য নেই, যেখানে আমরা বলতে পারি, প্লাজমা চিকিৎসায় স্থায়ী ফল পাওয়া যাবে। এই চিকিৎসায় হয়তো তাৎক্ষণিক ফল পাওয়া যেতে পারে।

[৫] এফডিএর অনুমোদন ছিলো একটি প্রাথমিক গবেষণার উপর ভিত্তি করে। তবে তখনও এটির বিস্তারিত গবেষণা করা হয়নি। প্লাজমা চিকিৎসা অনুমোদনের পর যুক্তরাষ্ট্রে রোগীর সুস্থতার পরিমাণ সামান্য বেড়েছে, তবে মৃত্যুহার কমেনি।

[৬] নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের একটি গবেষণা অবশ্য বলছে, শরীরে অ্যান্টিবডি তৈরি হলে ৪ মাস করোনা হবার ভয় আর থাকে না। ৩০ হাজার সুস্থ হওয়া রোগীর রক্তের স্যাম্পল নিয়ে গবেষণা করে মিলেছে এই তথ্য। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়