শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৯ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপির মহাসচিবের মুখে গণতন্ত্রের কথা মানায় না: ওবায়দুল কাদের

শরীফ শাওন: [২] বিএনপি ও সংগঠনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লক্ষ্য করে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা বঙ্গবন্ধুকে হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বিচার বন্ধ করেছিল। ২০০১ সালের পর ক্ষমতায় এসে মানুষ হত্যা করেছে।

[৩] কাদের বলেন, আজ থেকে আ. লীগের দলীয় কার্যক্রম সীমিত পরিসরে শুরু হল। যেসকল জেলা উপজেলায় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে সেগুলোর পূর্ণাঙ্গ কমিটির তালিকা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে দলীয় সভানেত্রীর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হল।

[৪] বুধবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়