শিরোনাম
◈ বড়পুকুরিয়ার কয়লা দিয়ে ৬০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চসিক স্বাস্থ্য খাতে গতি আনতে ১৬৮ জনকে অভ্যন্তরীণ বদলি

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগের ১৬৮ জনকে অভ্যন্তরীণ বদলি করা হয়েছে।

[৩] মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন এসব বদলির বিষয়ে সম্মতি দেন। চসিক সূত্রে জানা গেছে, চসিকের স্বাস্থ্য খাতের সেবায় গতি আনতে পরিকল্পনার অংশ হিসেবে ১৬৮ জনকে বদলির সিদ্ধান্ত হয়েছে। বদলির কারণে কেউ কেউ খুশি হলেও অনেকের মন খারাপ হয়েছে। বদলির তালিকায় আছেন চিকিৎসক, নার্স, প্যারামেডিকস, স্টোর কিপার, কম্পিউটার অপারেটরসহ বিভিন্ন পদে কর্মরতরা। জানা গেছে, স্বাস্থ্য খাতে ইতিমধ্যে কিছু সংস্কার হয়েছে। একজন চিকিৎসক কর্মস্থলে আসার পর মোবাইলে এসএমএস দিতে হয় বিভাগীয় প্রধানকে। যাওয়ার সময় কতজন রোগীকে সেবা দিয়েছেন তাও জানাতে হয়। কর্মীদের মনিটরিংয়ের জন্য ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হচ্ছে হাসপাতালসহ সংশ্লিষ্ট সব স্থাপনা।

[৪] ৩ বছর পর কর্মস্থল পরিবর্তন করার সরকারি একটি রেওয়াজ আছে। চসিক স্বাস্থ্য খাতের অনেকেই ৪-৬ বছরও একই কর্মস্থলে কাজ করে আসছিলেন। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, প্রশাসক মহোদয়ের অনুমোদনক্রমে স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ বদলি করা হয়েছে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী এসব বদলি আদেশে সই করেছেন।

[৫] এর আগে রাজস্বসহ অন্যান্য বিভাগেও বদলি করা হয়েছিল। চাকরি বিধি, সরকারি আইনকানুন, রেওয়াজ মেনেই বদলি করা হয়েছে। বদলি, পদায়ন, পদোন্নতি এগুলোর মূল লক্ষ্য স্বাস্থ্যখাতকে আরও গতিশীল করা।

 

  • সর্বশেষ