শিরোনাম
◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ কর্মসূচির উদ্বোধন

আনিস তপন : [১] সোমবার ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে মেহেরপুর জেলা প্রশাসনেরর উদ্যোগে 'মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা' কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম।

[২] প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করলেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ গড়া সম্ভব।

[৩] জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, স্বাধীনতা এ জাতির শ্রেষ্ঠ অর্জন। বঙ্গবন্ধু না থাকলে স্বাধীনতা অর্জিত হতো না। তার কারণেই আমরা আজ একটি সম্মানের জায়গা‌‌য় পৌঁছাতে পেরেছি। মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর জীবনী আমাদের তরুণ প্রজন্মকে জানানোর দায়বদ্ধতা রয়েছে। এই কর্মসূচি নতুন প্রজন্মকে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস আরো বিশদভাবে জানার সুযোগ করে দেবে।

[৪] মেহেরপুর জেলা প্রশাসন প্রযুক্তির সাহায্যে ‘মুজিব বর্ষ' উদযাপনের অংশ হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে মুজিবচর্চার উদ্যোগ গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় ২০২১ সালের মার্চ পর্যন্ত ১০০ ঘন্টা দেশের বিভিন্ন প্রথিতযশা ইতিহাসবিদ, সাহিত্যিক, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধাগণ বঙ্গবন্ধুর জীবন, রাজনীতি, মুক্তিযুদ্ধ প্রভৃতি বিষয়ে আলোচনা করবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়