শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ. চীন সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের, ক্ষুব্ধ বেইজিং

ডেস্ক রিপোর্ট : গালওয়ানের ঘটনার পর বেইজিংকে চাপে রাখতে বিরোধীয় দক্ষিণ চীন সাগরে যুদ্ধাজাহাজ মোতায়েন করেছে ভারত। দুই দেশের মধ্য চলা আলোচনার মধ্যেই দিল্লির এমন পদক্ষেপে আপত্তি জানিয়েছে চীন। এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়েছে, চীনা বাহিনী কৃত্রিম দ্বীপপুঞ্জ ও সামরিক উপস্থিতির মাধ্যমে ২০০৯ সাল থেকে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলোর উপস্থিতিতে আপত্তি জানিয়ে আসছে।

সামরিক একটি সূত্র সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, লাদাখে চীনের সঙ্গে সংঘর্ষে ২০ সেনা নিহতের পর

ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় পিপলস লিবারেশন আর্মির (পিএলও) নৌবাহিনী তার ভূখণ্ডের অংশ হিসাবে বেশিরভাগ জলসীমা দাবি করে; এবং যে কোনো বাহিনীর উপস্থিতিতে আপত্তি জানায়।

দ্রুত ভারতীয় যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে মোতায়েন করায় চীনা নৌবাহিনী ও নিরাপত্তায় নিয়োজিতরা আপত্তি জানিয়েছে।তারা বলছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলার মধ্যেই এমন যুদ্ধজাহাজের উপস্থিতি বিরোধপূর্ণ।

দক্ষিণ চীন সাগরে ইতিমধ্যেই আমেরিকার রণতরীর ও ডেস্ট্রয়ারের উপস্থিতি রয়েছে। ভারতীয় বাহিনী নিয়মিতভাবে আমেরিকার সমমানের যুদ্ধজাহাজগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে বলে সূত্র জানিয়েছে।

চীন কয়েক দশক ধরে দক্ষিণ চীন সাগরের একটি বিশাল অংশ দাবি করে আসছে। সেখানে তারা কয়েকটি বিরোধীয় দ্বীপে সামরিকঘাঁটি নির্মাণ করে আসছে। এদিকে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, তাইওয়ান ও ইন্দোনেশিয়া তাদের কাছাকাছি সামুদ্রিক অঞ্চল দাবি করে আসছে।যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়