শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরীর যতদিন সায় দিবে ততোদিন খেলা চালিয়ে যাবেন ইশান্ত শর্মা

এল আর বাদল : [২] ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইশান্ত শর্মার। ক্যারিয়ারের শুরুর ভাগে জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকলেও নানান বাধা-বিপত্তি পেরিয়ে ভারতের টেস্ট দলের নিয়মিত বোলারে পরিণত হয়েছেন ইশান্ত। যতদিন ফিটনেস ঠিক থাকে ততদিন খেলা চালিয়ে যেতে চান ৩১ বছর বয়সি এই পেসার।

[৩] সম্প্রতি টুইটারে ইশান্ত লেখেন, অনেক ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি আমার নিবেদন ছিল। তখন থেকেই আমি আমার শতভাগ দেয়ার চেষ্টা করতাম। দলকে পরের ধাপে নিয়ে যেতে আমি আমার খেলার অনেক উন্নতি করেছি। যতদিন আমার শরীর সায় দিবে, আমি চালিয়ে যাব। এটার ওপর ঈশ্বরের আশীর্বাদ তো থাকবেই।

[৪] সম্প্রতি অর্জুনা অ্যাওয়ার্ড জিতেছেন ভারতের হয়ে ৯৭ টেস্ট, ৮০ ওয়ানডে এবং ১৪ টি-টোয়েন্টি খেলা ইশান্ত। নিজ দেশের ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান তিনি।

[৫] টুইটারে ইশান্ত আরও লেখেন, আমি ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে চাই। আমার এই পথচলায় বিসিসিআইয়ের যথেষ্ট অবদান আছে, এর নাম নিতে চাই। বাকি যারা অর্জুনা অ্যাওয়ার্ড জিতেছে তাদের শুভকামনা। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়