শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিকত্ব জটিলতায় ড. বিজন শীল; বরখাস্তের খবর মিথ্যা: ডা. জাফরুল্লাহ

ডেস্ক রিপোর্ট : গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ড. বিজন কুমার শীলকে বরখাস্ত করার যে খবর রটেছে সেটিকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী। বাংলাদেশপ্রতিদিন

ড. বিজন শীল জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হলেও বর্তমানে তিনি সিঙ্গাপুরের নাগরিক। সিঙ্গাপুরে চাকরির সময় তিনি বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়ে সে দেশের নাগরিকত্ব গ্রহণ করেন। ১ জুলাই বাংলাদেশে তার ‘এমপ্লয়মেন্ট ভিসা’র মেয়াদ শেষ হওয়ায় তিনি ‘এমপ্লয়মেন্ট ভিসা’র জন্য আবেদন করেন। এখন ট্যুরিস্ট ভিসায় তিনি বাংলাদেশে অবস্থান করছেন। এ অবস্থায় ওয়ার্ক পারমিট না থাকায় তিনি গণবিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারছেন না।

এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, এনবিআর থেকে বলা হয়েছে তার ‘এমপ্লয়মেন্ট ভিসা’ লাগবে। সেজন্য আবেদন করা হয়েছে। তাকে বরখাস্তের যে গুঞ্জন রটেছে সেটি মিথ্যা, ভিত্তিহীন। আমরা তার পেছনে ১০ কোটি টাকা ইনভেস্ট করেছি। তাকে কেনো স্যাক করতে যাবো? তিনি আমাদের সাথে কাজ করে খুশি। আমরাও তাকে নিয়ে সন্তুষ্ট।

উল্লেখ্য, ড. বিজন শীল করোনাভাইরাসের অ্যান্টিবডি টেস্টের কিট উদ্ভাবনের মাধ্যমে আলোচনায় উঠে আসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়