শিরোনাম
◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসন্ন নির্বাচন নিয়ে বিতর্ক হলে সেটি সমাধান করবে মার্কিন আদালত ও কংগ্রেস : জেনারেল মিলি

লিহান লিমা: [৩] কংগ্রেসের কাছে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলি আরও বলেছেন, মার্কিন সেনাবাহিনীর মূল নীতির ওপর আমার আস্থা রয়েছে। সিএনএন/ফোর্বস

[৪] এরআগে হাউস আর্মড সার্ভিস কমিটির দুই সদস্য মিশিগানের প্রতিনিধি এলিসা স্লটকিন ও নিউজার্সির প্রতিনিধি মিকি শেরিল সম্প্রতি সেনাবাহিনীর ওপর ট্রাম্পের প্রভাব নিয়ে সন্দেহ প্রকাশ করে জেনারেল মিলির কাছে জবাব চান।

[৫] প্রেসিডেন্ট পদের ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অভিযোগ করেছেন, ট্রাম্প নির্বাচনে হারলে হোয়াইট হাউস ছাড়তে চাইবেন না। বাইডেন অভিযোগ করেন, ট্রাম্প নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করতে পারেন এবং হোয়াইট হাউসে থাকার নিশ্চয়তার জন্য সেনাবাহিনীকে প্ররোচিত করতে পারেন।

[৬] ট্রাম্পও বলেছেন, তিনি নির্বাচনের ফলাফল নাও মানতে পারেন।

[৭] গত সপ্তাহে মার্ক মিলির কাছে লেখা চিঠিতে দুই অবসরপ্রাপ্ত জেনারেল বলেন, ট্রাম্প হোয়াইট হাউস ছাড়তে অস্বীকৃতি জানালে সেনাবাহিনীর উচিত তাকে জোরপূর্বক সরিয়ে দেয়া। এবং আপনাকে সেই আদেশ দিতে হবে। তবে এই চিঠিকে উত্তেজনা সৃষ্টিকারী ও অবাস্তব বলে মন্তব্য করেন সামরিক বাহিনীর কর্তারা। কারণ যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনোই সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করে নি। এর আগে ১৮৭৬ সাল ও ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বিতর্ক সৃষ্টি হলেও তা কংগ্রেস সমাধান করে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়