শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হঠাৎ আইপিএলকে ‘না’ বলে দেশে ফিরছেন সুরেশ রায়না!

স্পোর্টস ডেস্ক: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে অন্যান্য দলের মত আরব আমিরাতে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। আর জমজমাট এই আসর শুরুর আগে দুঃসংবাদ দিল দলটির নিয়মিত ক্রিকেটার সুরেশ রায়না। হঠাৎই দেশে ফিরছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।

[৩] ব্যাক্তিগত কারণ দেখিয়ে তিনি চেন্নাই সুপার কিংসকে না বলে দিয়েছেন। তবে ঠিক কি কারণে আইপিএল খেলবেন না, তা এখনো জানা যায় নি। আর বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথন।

[৪] সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানানো হয়, “ব্যক্তিগত কারণে সুরেশ রায়না দেশে ফিরেছে। এর ফলে পুরো মৌসুমেই তাকে পাওয়া যাবে না। তবে এই সময়ে রায়না ও তার পরিবারের প্রতি চেন্নাই সুপার কিংসের প‚র্ণ সমর্থন রইল।”

[৫] এদিকে গতকাল শুক্রবার চেন্নাই সুপার কিংসের দশ জন কোভিড-১৯ তে আক্রান্ত হয়েছেন। কারা কারা আক্রান্ত হয়েছেন সে ব্যাপারে কিছু খোলসা করে না বলা হলেও জানা যায়। তবে সে তালিকায় একজন ভারতীয় বোলার রয়েছে। সেই সাথে চেন্নাইয়ের কর্মকর্তাও আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।-আইপিএল নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়