শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৯:৩১ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরীয়তপুরে দুই মাথার গরুর জন্ম

জেরিন আহমেদ: [২] গত ২৬ আগস্ট (বুধবার) বি‌কেল ৫টার দি‌কে সাথীর জন্ম হয়। জ‌ন্মের পর থে‌কে সাথীকে দেখ‌তে ভিড় জমা‌চ্ছে উৎসুক মানুষ। বাছুরের নাম ‘সাথী’। তবে অন্যান্য গরুর মতো স্বাভাবিক গরু নয় এটি। দুইটি মাথা, দু‌টি মুখ, দু‌টি জিহ্বা, চার‌টি চোখ বিশিষ্ট অদ্ভুত আকৃতির বাছুর ‘সাথী’কে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই।

[৩] সাথী‌কে দেখ‌তে বি‌ভিন্ন এলাকার মানুষ ‌ভিড় জমা‌চ্ছে গরুর মা‌লি‌কের বা‌ড়ি। এ দৃশ্য শরীয়তপুর সদর উপ‌জেলায়।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, সাথীর মালিক আজাহার সরদার। তার বাড়ি উপ‌জেলার চিতলীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজুমদারকা‌ন্দি গ্রা‌মে।

[৫] দুইটি মাথা বিশিষ্ট গরুর বাছু‌র সাথীর চারটি চোখ, দু‌টি মুখ ও দু‌টি জিহ্বা। দু‌টি চো‌খে দেখ‌তে পে‌লেও অন‌্য দু‌টি চো‌খে দেখ‌তে পায় না। বয়স ৪ দিন। ইতিমধ্যে বিচিত্র আকৃতি বর্ণনা প্রচারের কারণে গরু ‘সাথী’কে ঘিরে স্থানীয় জনমনে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

[৬] বাছু‌রের মালিক আজাহার সরদার জানান, তিনি বাসার খামারে গরু পালন করেন। একটি গাভি অদ্ভুত আকৃতির বাছুর জন্ম দেয়। বাছুরটির জন্মের পরে বাড়ির মানুষ সকলে অবাক হয়ে গিয়েছিল। প্রথমে মনে হয়েছিল বাছুরটি বাঁচানো যাবে না। বাছুরটি বাঁচিয়ে রাখতে পরিবারের সদস্যরা অনেক সেবাযত্ন করছেন। আদর করে নাম রাখা হয় ‘সাথী’।

[৭] আজাহার আরও বলেন, সাথী‌কে তার মা‌য়ের দুধ ফিটা‌রের মাধ‌্যমে খাওয়া‌নো হ‌চ্ছে। তার খামা‌রের গরুগু‌লো‌কে পরিবারের সন্তানের মতো লালন-পালন করেন। সাথীকেও নিজের সন্তানের মতোই ভালোবাসেন তি‌নি। সময় টিভি

  • সর্বশেষ