শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯৪ বছর পর লর্ড এন্ড টেইলর’এর সকল স্টোর বন্ধ হয়ে গেল

রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রের প্রথম ডিপার্টমেন্ট স্টোর লর্ড এন্ড টেইলর। দেউলিয়া হয়ে পড়ে কোম্পানিটি। ৩৮টি স্টোর বন্ধ করে দেয়া হলেও অনলাইনে কেবল তরল পণ্য বিক্রি অব্যাহত রেখেছে কোম্পানিটি। অথচ গত সপ্তাহেও ১৪টি স্টোর খোলা রাখার কথা বলেছিল লর্ড এন্ড টেইলর। সিএনএন

এক বিবৃতিতে লর্ড এন্ড টেইলরের প্রধান পুনর্গঠন কর্মকর্তা এর ক্রেমার বলেন প্রচলিত বাণিজ্য ব্যবস্থার বিকল্প উৎস অনুসরণ করার জন্যে আমাদের এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে। অনলাইনসহ বিভিন্ন ধরনের নিত্যনতুন ব্যবসায়ীক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। এজন্যে পর্যায়ক্রমে প্রথমে ১৯ ও পরবর্তীতে ২৪টি স্টোর বন্ধ করা হয়। এখন বাকিগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। নিউইয়র্কে ১৮২৬ সালে লর্ড এন্ড টেইলর প্রথম স্টোর চালু করে। নিত্যনতুন ফ্যাশনের জন্যে এ কোম্পানিটি ছিল শীর্ষস্থানীয়। এখন স্টোরগুলোর বন্ধের জন্যে ব্যাপক সাশ্রয়ীমূল্যে পণ্যগুলো বিক্রি করে দেয়া হচ্ছে।

ব্রিটেন থেকে স্যামুয়েল লর্ড ও জর্জ ওয়াশিংটন টেইলর যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আসেন এবং এ কোম্পানিটি গড়ে তোলেন। আশি বছরের মধ্যে কোম্পানিটির সম্প্রসারণ ৬গুণ বৃদ্ধি পায়। ১৯১৪ সালে টাইম স্কয়ারে এর বিশাল স্টোর সবার নজর কাড়ে। এর ১০ বছর আগেই কোম্পানিটি পুঁজিবাজারে লেনদেন শুরু করেছিল। দ্বিতীয় বিশ^যুদ্ধের পর ডরোথি শেভার নামে এক নারীর নেতৃত্বে কোম্পানিটি তার বাণিজ্য ব্যাপকভাবে সম্প্রসারণ করে এবং বিভিন্ন শহরতলীতে শাখা খোলে। তবে কমমূল্যে পণ্য সরবরাহের প্রতিযোগিতার মুখে পড়ে লর্ড এন্ড টেইলর। ১৯৮৬ সালে মে ডিপার্টমেন্ট স্টোর ও ২০১২ সালে লর্ড এন্ড টেইলরকে অধিগ্রহন করে। গত বছর লে টোট ৭৫ মিলিয়ন ডলারে কিনে নেয় কোম্পানিটি। এরপর ব্যবসা পুনরুদ্ধার করার চেষ্টা করে লে টোট কিন্তু সুবিধা করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়