শিরোনাম
◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ১১:২২ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রীড়া দৈনিক স্পোর্ট বলছে, মেসি বার্সা ছাড়লে স্পেনের ক্ষতি ৫০০ কোটি টাকা

এল আর বাদল : লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুজব ও গুঞ্জন চলছে। মেসি নিজেও বার্সা ছাড়তে চেয়েছেন। শেষ পর্যন্ত দুইয়ে-দুইয়ে চার হয়ে আর্জেন্টাইন এই তারকা যদি বার্সেলোনা ছাড়েনই তাহলে ৫০ মিলিয়ন ইউরো অর্থাৎ ৫০০ কোটি টাকার ক্ষতি হবে স্পেনের। ক্ষতি হবে বার্সেলোনারও। এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ট।

মেসি বার্সেলোনার প্রডাক্ট। যিনি বার্সার একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছেন। ২০০৫ সাল থেকে কাতালানদের হয়ে খেলছেন। ফোর্বসের তথ্য অনুযায়ী মেসির বার্ষিক আয় ১০৪ মিলিয়ন ডলার। বার্সার সঙ্গে ২০১৯-২০ মৌসুমের চুক্তি অনুযায়ী মেসি পাচ্ছেন ৮০ মিলিয়ন ডলার। এর বাইরে এন্ডোর্সমেন্ট থেকে পাচ্ছেন আরো ৩২ মিলিয়ন।

তার এই আয় থেকে স্পেনকে ট্যাক্স দিতে হয়। আর বছরে সেটা ৫৯ মিলিয়ন ডলার, অর্থাৎ ৫০০ কোটি টাকা। মেসি চলে গেলে এটা থেকে বঞ্চিত হবে স্পেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়