শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, শালা-শ্বশুরসহ আটক ৫

আদনান হোসেন, ধামরাই ঢাকা প্রতিনিধি : ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় সাবু (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের শ্বশুর ও শালাসহ পাঁচজনকে আটক ও জিজ্ঞাসা বাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

আজ রবিবার (২২ মার্চ)সকালে এ ঘটনা ঘটে। নিহত সাবু ভোলা জেলার লালমোহন উপজেলার বাসিন্দা। তিনি রূপনগর এলাকায় বসবাস করে স্থানীয় একটি খেয়াঘাটের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে নিহতের শ্বশুর হানিফ ও শালা বাবু রয়েছেন। এছাড়াও স্থানীয় আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সাবু দীর্ঘদিন ধরে মাদক তৈরি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন এবং প্রায়ই এ নিয়ে পারিবারিক ও স্থানীয়দের সঙ্গে বিরোধে জড়াতেন। ঈদের দিন বিকেলে তিনি মদ্যপ অবস্থায় সাভার এলাকায় মারধরের শিকার হন। পরে রাতে বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেন।

Advertisement

এরপর পাশের শ্বশুরবাড়িতে গিয়ে আবারও উত্তেজিত হয়ে ঝগড়াঝাটি করেন এবং ঘরের টিনে কোপ দেন ও বিদ্যুতের মিটার ভাঙচুর করেন। একপর্যায়ে শ্বশুর ও শালাসহ অন্যরা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনায় পাঁচজনকে আটক করে।

নিহতের স্ত্রী জানান, তার স্বামী প্রায়ই মদ্যপ অবস্থায় ঝগড়া করতেন। তবে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়নি বলেও তিনি দাবি করেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক এবং আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ