শিরোনাম
◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১২:০৭ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

১৯ বছর পর আয়ারল‌্যা‌ন্ডের মাঠে জু‌নে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ভারতীয় দল

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বর্তমান চ্যাম্পিয়ন ভারত আগামী জুনে আয়ারল্যান্ড সফরে দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। শনিবার এই সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিসিসিআইয়ের ঘোষিত সূচি অনুযায়ী, ম্যাচ দুটি হবে ২৬ ও ২৮ জুন বেলফাস্টে। ২০০৭ সালের পর এই প্রথম সেখানে খেলতে নামবে ভারতীয় দল। বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘২০২৬ সালের জুন মাসে ভারতীয় দল দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে। গত আট বছরে তিনবার (২০১৮, ২০২২ ও ২০২৩) আয়ারল্যান্ড সফর করলেও, ২০০৭ সালের পর এই প্রথম বেলফাস্টে খেলতে নামবে দল। --- আজকাল

বিসিসিআইয়ের এই ঘোষণার দু’দিন আগেই আয়ারল্যান্ড ক্রিকেটের শীর্ষকর্তা গ্রাহাম ওয়েস্ট ভারতের বিরুদ্ধে সিরিজ খেলার কথা নিশ্চিত করেছিলেন। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন, টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন পল স্টার্লিং।

ভারত এর আগে ২০ জুন পর্যন্ত ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। এরপর ১ থেকে ১৯ জুলাই পর্যন্ত ইংল্যান্ড সফরে গিয়ে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে।

advertisement

উল্লেখ্য, গত কয়েক বছরে আয়ারল্যান্ড সফরে গিয়ে ডাবলিনের মালাহাইডে বিপুল দর্শকসমাগম হয়েছিল ভারতীয় দলের ম্যাচে। গ্রাহাম ওয়েস্ট জানান, আসন্ন সামারে পরিকল্পনার অংশ হিসেবেই ভারতের বিরুদ্ধে সিরিজ রাখা হয়েছে।

তিনি বলেন, ‘২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পর পল স্টার্লিংয়ের অধিনায়কত্ব ছেড়েছেন। তাঁর জায়গায় নতুন অধিনায়ক আসার সময় হয়েছে। বিশ্বকাপের আগে একাধিক ম্যাচে তিনি সুযোগ পাবেন নিজের দক্ষতা প্রমাণ করার। আসন্ন সামারে ভারতের বিরুদ্ধে সিরিজ দিয়েই নতুন অধিনায়ক নিজের দক্ষতা প্রমাণের কাজ শুরু করতে পারেন।

২০২৭ বিশ্বকাপের এখনও দেড় বছর বাকি। কিন্তু বিসিসিআই নাকি ২০ জন ক্রিকেটারের একটা প্রাথমিক তালিকা তৈরি করে ফেলেছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই দাবি করা হয়েছে।

আসন্ন আইপিএলে সেই ক্রিকেটারদের উপরেই নজর থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। সূত্রের খবর, নির্বাচকরা আইপিএলের ম্যাচে নিয়মিত উপস্থিত থাকবেন। ক্রিকেটারদের পারফরম্যান্স খতিয়ে দেখবেন।

বোর্ড সূত্রে খবর, শিবসুন্দর দাস, আরপি সিং, অজয় রাতরা ও প্রজ্ঞান ওঝা মাঠে তো যাবেনই, পাশাপাশি টিভির পর্দাতেই আইপিএলের ম্যাচে নজর রাখবেন।

বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ‘‌প্রত্যেক নির্বাচককে বলা হয়েছে, সপ্তাহে অন্তত একটা ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে। এর পাশাপাশি টিভিতেও নজর রাখতে হবে।

  • সর্বশেষ