শিরোনাম
◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু : স্বপন কুমার সিকদার

সংগ্রামের মূর্ত প্রতীক রূপে মোদের মাঝে এলে,
সন্মোহিনী সুরে, তুমি মোদের বহু দুরে নিলে।
ধীরে ধীরে এগিয়ে নিলে প্রিয় ভাষা অন্দোলন,
হৃদয়ে সবার স্বাধিকারের সাধ হলো প্রজ্বলন।
মন্ত্রীত্ব ছেড়ে হলে দলের প্রাণ প্রিয় নেতা,
বারে বারে জেলে গেলে, বলে দেশও দশের কথা।
ঐতিহাসিক ৬-দফা দিলে ন্যায্য হিস্সার তরে,
অর্থনৈতিক মুক্তির বার্তা শুনালে প্রতি ঘরে ঘরে।
গগনস্পর্শী ক্যারিশ্মায় ’৬৯-এর গণ জাগরণ,
স্বাধিকারের জন্য করলো জীবনমরণ পণ।
বিপুল ভোটে জয়ী হলে ’৭০-এর নির্বাচনে,
বিস্ময়ে দেখ্লো বিশ্ব, শেষ হলো মহা প্রহসনে।
৭-ই মার্চে শুনালে তুমি, মুক্তির মহা কথা,
বজ্র কন্ঠের সিঁড়ি বেয়ে, এলো প্রিয় স্বাধীনতা।
বাঙ্গালীদেরবাঁচাতে চাইলে, দিতে চাইলে মান,
বুঝ্তে চায়নি দুবৃর্ত্ত; তাই কেড়ে নিল প্রাণ।
বাংলার মাটিতে কবর চেয়েছো, তা পেলে তুমি,
তোমার জন্মে ধন্য হলো, বাংলার পবিত্র ভ‚মি।
নিজ রক্ত দিয়ে লিখ্লে তুমি ভালবাসার গান,
তোমার স্মৃতি চিরকাল রবে অক্ষয় ও অম্লান।

(টরন্টো, কানাডা থেকে)

  • সর্বশেষ
  • জনপ্রিয়