শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘সাত হাজার কোটি টাকায় মেসিকে কেউ কিনবে না, বার্সেলোনায় থাকতে হবে’

এল আর বাদল: [২] মেসি চাইলেই বার্সেলোনা থেকে বের হতে পারবেন না। অনেক সমীকরণের ব্যাপার রয়েছে বার্সা ও মেসির মধ্যে। যারা মেসিকে নিতে চাইবে, তাদের ৭০০ মিলিয়ন ইউরো গুণতে হবে। বাই আউট ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মূদ্রায় ৭ হাজার কোটি টাকা) পরিশোধ করেই মেসিকে কিনে নিতে হবে অন্য ক্লাবের। এমনটাই মনে করছে ক্লাব বার্সেলোনা।

[৩] মেসির সঙ্গে চুক্তিপত্রও তাই বলেছে। নিয়মানুযায়ী, প্রতি মৌসুমের শেষে জুনের ১০ তারিখের মধ্যে ক্লাবকে কিছু না জানানোয় মেসির ফ্রি ট্রান্সফারের সুযোগ থাকছে না। যদিও এর মধ্যেও একটি ‘কিন্তু’ খুঁজে বের করেছেন মেসির আইনজীবী।

[৪] করোনার কারণে মৌসুম দীর্ঘায়িত হয়ে আগস্টের শেষ সপ্তাহে এসে ঠেকেছে বিধায়, সঠিক সময়েই মেসি ফ্রি ট্রান্সফার চাইছেন বলে দাবি করেছেন তিনি। আর এমন তর্কযুদ্ধের মধ্যেই মেসির বার্সা ছাড়ার প্রসঙ্গ নিয়ে নিজের মত জানালেন রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট র‌্যামন ক্যালদেরন। তিনি বলেছেন, আমি নিশ্চিত, করোনাকালে কোনো ক্লাবই মেসিকে ৭০০ মিলিয়ন খরচ করে কিনে নেবে না, এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

[৫] এক স্প্যানিশ সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে র‌্যামন বলেছেন, মেসিকে দলে নিতে পারবে, এমন ক্লাবের প্রেসিডেন্ট হতে পারলে আমিও আনন্দিত হতাম। কিন্তু তার বয়স এখন ৩৩। বড়জোড় আরও ৩-৪ বছর নিজের সেরা সময়ে থাকবেন মেসি। তাই ট্রান্সফার ফির বিষয়টা নিয়ে আরও চিন্তাভাবনা করা উচিত।

[৬] র‌্যামন আরও বলেন, আমি নিশ্চিত মেসি বার্সেলোনা ছেড়ে যাবে না। তারা একটি সমঝোতামূলক সিদ্ধান্তে পৌঁছে যাবে। একসঙ্গে ২০ বছর কাটানো ক্লাবকে এভাবে ছেড়ে চলে যাওয়া যায় না। তাছাড়া মেসি বার্সেলোনার প্রতিচ্ছবি।

[৭] সে নিজের সেরাটা দিয়েছে, আবার বার্সেলোনাও তাদের সবটুকু দিয়েছে মেসিকে। তারা একসঙ্গে অনেক শিরোপা জিতেছে, মেসি নিজেও ছয়টি ব্যালন ডি অর জিতেছে। তাই আমার বিশ্বাস বার্সা প্রেসিডেন্ট বার্তেমেউ কোনো আইনি ঝামেলায় জড়াবে না। সে শান্ত প্রকৃতির মানুষ। তথ্যসূত্র: গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়