শিরোনাম
◈ অপহরণের পর বিক্রি করতে ব্যর্থ, যেভাবে শিশু বায়জিদকে উদ্ধার করা হলো ◈ অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল ছে‌ড়ে চ‌লে যাওয়া শন টেইট এখন পাকিস্তানের কোচ  ◈ জল্পনার অবসান, দিল্লির কোচ সৌরভ গাঙ্গু‌লি ◈ ইউরোপের স্বপ্নে দালালের ফাঁদ, ঋণ-প্রতারণায় বিপর্যস্ত বাংলাদেশিরা ◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক ◈ ভিসা-অন-এরাইভালসহ ইন্দোনেশিয়াকে বাংলাদেশের ৫ প্রস্তাব ◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান?

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

অহিদ মুকুল নোয়ায়াখালী : [২] নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মনির আহম্মদ ও জাকির হোসেন নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

[৩] বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, চট্টগ্রাম জেলার ভুজপুর থানার নারায়ণহাট শেষছড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে মনির আহম্মদ (৪৫) ও বেগমগঞ্জের মিরওয়ারিশপুর ৩নং ওয়ার্ডের আজিজ উল্যার ছেলে জাকির হোসেন (২২)।

[৪] জানা গেছে, র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল বুধবার রাতে বেগমগঞ্জের দক্ষিণ ফাজিলপুর বেগমগঞ্জ ফিড মিলস সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ক্রয়-বিক্রয়কালে মনির ও জাকিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের শরীরে তল্লাশী চালিয়ে ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

[৫] লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আবু ছালেহ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা চট্টগ্রামও কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করে এনে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ