শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তরা থানায় অস্ত্র মামলায় রিজেন্টের সাহেদের বিচার শুরু

মহসীন কবির : [২] একইসঙ্গে এই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। ডিবিসি টিভি ও বাংলানিউজ

[৩] এ দিন সাহেদকে আদালতে হাজির করা হয়। বিচারক তাকে অভিযোগ পড়ে শোনালে সাহেদ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। এর আগে গত ১৯ আগস্ট একই আদালত অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগ গঠন শুনানির জন্য ২৭ আগস্ট দিন ঠিক করেন।

[৪] গত ৩০ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট শাখায় মামলাটির অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. শায়রুল। এরপর ১৩ আগস্ট মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুলফিকার হায়াত।

[৫] অভিযোগপত্র দাখিলের দিন সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেন, সাহেদ যখন আমাদের কাছে রিমান্ডে ছিলেন, তখন তার ভাষ্যমতে, তার ব্যবহার করা গাড়িটি আমরা জব্দ করি এবং গাড়ি থেকে অবৈধ অস্ত্র জব্দ করি। আমরা তদন্তে অভিযোগপত্র ও মামলার ডকেটে (মামলার নথিপত্র) সব উপস্থাপন করেছি। এ ধরনের মামলায় সাজা নিশ্চিত করতে যে ধরনের তথ্য-প্রমাণাদি দরকার হয়, আমরা সবকিছুর সত্যতা নিশ্চিত করেছি। এখন আদালত বিচার করে এর রায় দেবেন।

  • সর্বশেষ