শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ১২:৪০ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চালের দাম কমানোর উদ্যোগ নেই, ভরসা আগামী ফসল পর্যন্ত

লাইজুল ইসলাম: [২] গত এক মাস ধরে চালের বাজারে অস্থিরতা চলছে। ঈদের আগের থেকে ধীরে ধীরে চালের দাম বাড়তে থাকে। সব ধরনের চালের দাম ২ থেকে ৪ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। দাম বৃদ্ধির এই পরিস্থিতি সবচেয়ে বেশি বিপদে আছেন দেশের দরিদ্র মানুষ।

[৩] কারওয়ান বাজারের একাধিক চাল ব্যবসায়ী বলেন, দাম বৃদ্ধি হয়েছে মিল থেকে। আমরা কুষ্ঠিয়া থেকে চাল কিনে এনেছি। তিন ক্যাটাগরির মিনিকেট চাল ৪৭-৪৯ টাকা দরে কিনে এনেছি। ঢাকায় ৫৩-৫৫ টাকায় বিক্রি করতে হচ্ছে।

[৫] আটাশ চাল বর্তমানে বিক্রি হচ্ছে ৪৩-৪৭ টাকা করে। গুটি সর্ণা বিক্রি হচ্ছে ৪২ টাকা করে। পাইজাম বিক্রি হচ্ছে ৪৪-৪৫ টাকা করে। এসব চালের দাম আগের তুলনায় ১-৩ টাকা করে বৃদ্ধি পেয়েছে।

[৬] খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ বলেন, এই মুহুর্তে চালের দাম ঢাকার বাইরে কিছুটা বেশি। তবে দিনাজপুরের মিল মালিকরা বলেছেন আগামী ১৫ দিনের মধ্যে একটি ফসল উঠতে যাচ্ছে। এটা বাজারে আসলেই চালের দাম কমে আসবে।

[৭] এখন দাম বেশি হওয়ার আরেকটি কারণ হিসেবে খাদ্য মহাপরিচালক বলেন, কোভিডের কারণে অনেকে বেশি মজুদ করেছেন। গত বছর মোটা চাল বেশি হওয়ায় দাম পায়নি কৃষকরা। তারাও এবার মোটা চাল কম উৎপাদন করেছে।
সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়