শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাথরঘাটায় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

অমল তালুকদার: [২] বরগুনার পাথরঘাটায় ৬ কেজি গাঁজাসহ তাছলিমা (৪০) নামের এক গৃহবধুকে আটক করেছে বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

[৩] মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আটককৃতদের তারা পাথরঘাটা থানায় সোপর্দ করে।

[৪] এর আগে সকাল ৮টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

[৫] আটক তাছলিমমা ওই এলাকার ছগির হোসেন দলাল এর স্ত্রী। আটকের সময় তাছলিমার স্বামী ছগির হোসেন তাদের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যায়।

[৬] বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু লোক মাদকদ্রব্য বেচাকেনা করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছগির হোসেন দলালের বাড়িতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাছলিমা বেগমকে আটক করা হয়।

[৭] তিনি আরো জানান, পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়