শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০২:১৪ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বধলায় দুর্বৃত্তের হামলায় এক ব্যক্তি নিহত

হাবিবুর রহমান : [২] নেত্রকোণার পূর্বধলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রুকনুজ্জামান খান মিন্টু (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত (২২ আগস্ট) দুইটার দিকে বাড়ি ফেরার পথে সাত্যাটি বাঁশ ঝাড়েরতল নামক স্থানের কাছে মিন্টুকে ছুরিকাঘাতে আহত করে দুর্বৃত্তরা।
নিহত মিন্টু উপজেলার আগিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের আঃ কাদির খানের ছেলে।

[৩] নিহতের চাচাতো ভাই সিরাজুল ইসলাম খান জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ১.৩০ মিনিটে মিন্টু মারা যায়। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ ময়না তদন্ত করা হয়।

[৪] পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্টিত করে বলেন, ঘটনা বিষয়ে পুলিশ তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়