শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগঞ্জে কভারভ্যানের চাপায় এক কুলির মৃত্যু

মনির হোসেন : [২] রামগঞ্জে মালবাহী কভারভ্যানের দরজার চাপা পড়ে জাহাঙ্গীর আলম (৫৬) নামের এক কুলির মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকালে পৌরসভার মডেল কলেজ সংলগ্ন চিতোষী সড়কে এ দুর্ঘটনা ঘটে ।জাহাঙ্গীর আলম রামগঞ্জ পৌরসভার কলচমা গ্রামের বাসিন্দা আবদুর রশিদের ছেলে।

[৩] জানা গেছে, বোম্বে সুইটস এন্ড কোং লিমিটেডের ঢাকা মেট্রো ট-১৮-২০৫০ নাম্বারের মালবাহী একটি কভারভ্যান গাড়ি থেকে মঙ্গলবার সকাল ৯টার দিকে পৌরসভার মডেল কলেজ সংলগ্ন চিতোষী সড়কে মালামাল নিতে গিয়ে জাহাঙ্গীর আলম কভারভ্যানের ঝাপের নিচে চাপা পড়ে ।

[৪] স্থানীয়রা গুরুতর আহত বস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।

[৫] থানা পুলিশ কভার ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসে। নিহত জাহাঙ্গীর আলমের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়