শিরোনাম
◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইশান্ত শর্মা বললেন,অর্জুনা অ্যাওয়ার্ড পাওয়ায় আমার চেয়ে বেশি গর্বিত আমার পরিবার

স্পোর্টস ডেস্ক : [২] এক যুগের বেশি সময় ধরে খেলছেন জাতীয় দলে। দীর্ঘ এই পথচলায় ক্রিকেট মাঠে সাফল্যের স্বীকৃতি পেলেন ইশান্ত শর্মা। অর্জুনা অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে তাকে। ভারতীয় এই পেসার মনে করেন, এটা তার কঠোর পরিশ্রমের ফল।

[৩] এবার অর্জুনা অ্যাওয়ার্ড পাওয়া ২৭ ক্রীড়াবিদের একজন ইশান্ত। খেলাধুলায় অসামান্য অবদানের জন্য দেওয়া হয় এই স্বীকৃতি। এমনিতে রাষ্ট্রপতি ভবনে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডস আয়োজন হলেও কোভিড-১৯ পরিস্থিতিতে আগামী শনিবার এবারের আয়োজন হবে ভার্চুয়াল। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের টুইটারে এক ভিডিও বার্তায় ইশান্ত জানালেন, এই অর্জনে তার নিজের চেয়ে বেশি গর্বিত তার পরিবার।

[৪] যখন জানতে পারলাম আমি অর্জুনা অ্যাওয়ার্ড পাচ্ছি, সত্যিই খুব খুশি হয়েছি। নিজেকে নিয়ে গর্ব বোধ করছি। গত ১৩ বছরে আমি কঠোর পরিশ্রম করেছি। এটি আমার এবং আমার পরিবারের জন্য গর্বের মুহূর্ত। আমার চেয়ে আমার স্ত্রী আমাকে নিয়ে বেশি গর্বিত। কারণ সে-ই কেবল ভেবেছিল, আমার পুরস্কারটি পাওয়া উচিত।

[৫] বর্তমানে ভারতের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ইশান্ত। ৩১ বছর বয়সী এই পেসার ৯৭ টেস্টে নিয়েছেন ২৯৭ উইকেট। ৮০টি ওয়ানডেতে তার উইকেট ১১৫টি। টেস্টে ভারতের দুর্দান্ত পেস আক্রমণের বড় অস্ত্র তিনি। ইশান্ত জানালেন ভারতীয় বোলিং বিভাগের সাফল্যের রহস্য।- ক্রিকইনফো/ বিডিনিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়