শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৩:৪০ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটেনকে যুক্তরাষ্ট্রের চিঠি

রাশিদুল ইসলাম : [২] মার্কিন কংগ্রেসের প্রতিনিধি মাইক টার্নার ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য ব্রিটেনের সহযোগিতা চেয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসকে দেয়া এক চিঠিতে বলেছেন ইরান যাতে আন্তর্জাতিক বাজার থেকে অস্ত্র কিনতে না পারে সে লক্ষ্যে ব্রিটেন যেন মার্কিন সরকারকে সহযোগিতা করে।মাইক টার্নার তার চিঠিতে দাবি করেছেন, ইরান পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করে যাচ্ছে।

[৩] মার্কিন এই আইন প্রণেতা এমন সময় ইরানের বিরুদ্ধে ব্রিটেনের সহযোগিতা চাইলেন যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবের ওপর সাম্প্রতিক ভোটাভুটিতে দেশটি ভোটদানে বিরত ছিল।

[৪] ইরানের বিরুদ্ধে খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্রের পক্ষে নিরাপত্তা পরিষদের একটিমাত্র অস্থায়ী দেশ ডোমিনিকান রিপাবলিক ভোট দেয়। এই পরিষদের চার স্থায়ী সদস্যদেশসহ বাকি মোট ১৩ দেশ ভোটদানে বিরত থাকলে প্রস্তাবটি নাকচ হয়ে যায়।

[৫] ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমানু চুক্তি থেকে একতরফা যুক্তরাষ্ট্র বের হয়ে আসার পর এখন দেশটির বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা আরোপে ‘স্ন্যাপব্যাক’ মেকানিজম চালুর প্রস্তাব দিলেও ইউরোপিয় ইউনিয়ন তা নাকচ করে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়