শিরোনাম
◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক ◈ শত কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, ২২৬ কোটি টাকা আদায়ে ব্যাংকের আইনি নোটিশ ◈ নালিশ করায় বাড়িতে ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম করল সহপাঠী, সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য ◈ টিকিট বিক্রির পৌনে সাতশ কোটি টাকা আয় হিসেবে দেখায়নি মেট্রোরেল!(ভিডিও) ◈ পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা ◈ মালয়েশিয়াকে ২০৫ রা‌নে হা‌রি‌য়ে যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে বাংলা‌দেশ ◈ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে ◈ সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ খাতে বড় পরিবর্তন, সংসদে উঠল তিন অধ্যাদেশ ◈ নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ, নতুন অধ্যাদেশ জারি সরকারের

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেপ্টেম্বরে চালু হচ্ছে ফিল্ম মিউজিয়াম

মনিরুল ইসলাম : [২] রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভের দ্বিতীয় তলায় স্থাপিত ফিল্ম মিউজিয়াম সেপ্টেম্বর মাসে চালু হচ্ছে। ফিল্ম মিউজিয়ামটি চালুর সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। এই মিউজিয়ামে চলচ্চিত্র ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন দুর্লভ জিনিস রাখা হবে বলে জানালেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীর।

[৩] তিনি এ প্রতিবেদককে বলেন, আগামী ৩ সেপ্টেম্বর তথ্য সচিব কামরুন নাহার ফিল্ম আর্কাইভ পরিদর্শনে আসবেন। ওইদিন তিনি ফিল্ম মিউজিয়ামের প্রস্তুতি সরেজমিনে দেখে কোন পরামর্শ দিলে সে মোতাবেক তা পালন করে মিউজিয়ামটি চালু করা হবে।

[৪] তিনি জানান, এরপর সেপ্টেম্বর মাসে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সময় দিলে তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

[৫] তিনি আরও জানান, সোমবার সারাদিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাটিয়েছি। বিএফডিসির দুর্লভ যন্ত্রপাতিগুলো পরিদর্শন করার জন্যই ভিজিট করেছি। বিএফডিসির ক্যামেরা শাখা, চলচ্চিত্র সম্পাদনা শাখার যন্ত্রপাতি, সাদা কালো ও কালার ল্যাবের যন্ত্রপাতি, লাইট শাখা সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ঘুরে ঘুরে দেখেছি। বিএফডিসির দুর্লভ এইসব যন্ত্রপাতিগুলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়াম এর জন্য আনা হবে ।’ এ সময় তথ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএফডিসির পরিচালক টেকনিক্যাল মোঃ আইয়ুব আলীসহ অন্যান্য কর্মকর্তা ।

[৬] এদিকে, জানা গেছে, ফিল্ম মিউজিয়ামে রাখা হবে ১৯৭৮ সালে কেনা ২টি সিনেমা প্রজেক্টর। রাজশাহীর উপহার সিনেমা হলের একটি প্রজেক্টর, ৮ মিলিমিটারের ফিল্ম রিল, ১৬ মিলিমিটার ও ৩৫ মিলিমিটারের দূর্লভ প্রজেক্টর ও ফিল্ম রিল রাখা হবে। এছাড়া প্রয়াত বরেণ্য পরিচালক আলমগীর কবরের একটি ক্যামেরাও রাখা হবে। ই আর খান ও সুলতানা জামানের দান করা বিভিন্ন সামগ্রী ফিল্ম মিউজিয়ামে স্থান পাবে।

[৭] অন্যদিকে, আর্কাইভে ৭০ মিলিমিটারের একটি ফিল্ম রিল সংগৃহীত রয়েছে। এটি দর্শণার্থীদের জন্য প্রদর্শন করা হবে।

 

  • সর্বশেষ