শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিটফোর্ডে ভেজাল প্রসাধনী কারখানায় অভিযানে কোটি টাকার মালামাল জব্দ, কারখানা সিলগাল

ইসমাঈল ইমু : [২] পুরান ঢাকার মিটফোর্ডে ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়েছে বিএসটিআই। এ সময় ১ কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের ভেজাল তেল ও প্রসাধনী পণ্যসহ ৫ জনকে আটক করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়।

[৩] এ সময় কারখানার মালিককে পাওয়া যায়নি তবে বাড়ির মালিককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল এবং আটক ৫ কর্মচারীকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অনুমোদনহীন ও ভেজাল পণ্য বিরোধী নিয়মিত আভিযানের আংশ হিসেবে এই অভিযান বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়