শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৯:৩৮ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাক্তন হ্যান্ডবল খেলোয়াড় আব্দুর রউফ খাঁনের মৃত্যুতে ফেডারেশনের শোক

নিজস্ব প্রতিবেদক: [২] দেশের একসময়কার কৃতি হ্যান্ডবল খেলোয়াড় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের প্রাক্তন কার্যনির্বাহী সদস্য আব্দুর রউফ খাঁন গত ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার ইন্তেকাল করেছেন।

[৩] বেশ কিছু দিন ধরে তিনি বিভিন্ন রোগের কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসারত অবস্থায় হাসপাতালেই ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

[৪] তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পিপুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২ সালে বিডিআর বাহিনীতে (বর্তমান বিজিবি) সৈনিক পদে যোগদান করেন। দেশে হ্যান্ডবল খেলার শুরুতে তিনি বেশ কৃতিত্বের সাথে হ্যান্ডবল খেলেন ও তাঁর দল বিডিআর (বর্তমান বিজিবি) হ্যান্ডবল দল গঠনে বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

[৫] এছাড়াও তিনি একজন কৃতি ভলিবল খেলোয়াড় হিসাবে বেশ সুনাম অর্জন করেছেন। মৃত্যুকালে তিনি তার সহধর্মীনিসহ এক কন্যা ও দুই ছেলে এবং বহু গুনাগ্রাহী রেখে গেছেন।

[৬] তাঁর উজ্জ্বল খেলোয়াড়ী জীবনসহ হ্যান্ডবল উন্নয়নে ভূমিকা রাখায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সকল কর্মকর্তাসহ, প্রশিক্ষক, রেফারি, খেলোয়াড়সহ হ্যান্ডবল পরিবারের সকল সদস্য শ্রদ্ধাভরে স্মরণ করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়