শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লন্ডন টাওয়ার ব্রিজে যান্ত্রিক ত্রুটি, দুই পাশে বিশাল যানজট! (ভিডিও)

রাশিদ রিয়াজ : [২] টেমস নদীতে লন্ডন টাওয়ার ব্রিজের মাঝখান দিয়ে জাহাজ পারাপারের সময় মধ্যবর্তী অংশ যেটি ‘বাসকিউলস’ হিসেবে পরিচিত তা দু’পাশে উঠে যায়। জাহাজ পার হলে এরপর তা নেমে আসে এবং যাত্রী ও যানবাহন পারাপার হয়। শনিবার স্থানীয় সময় বিকেল চারটার সময় একটি জাহাজ পার হবার পর ‘বাসকিউলস’টি নেমে আসার সময় হঠাৎ আটকে গেলে সেতুর দু’পাশে যাত্রী ও যানবাহন আটকে পড়লে দুর্ভোগের সৃষ্টি হয়। ডেইলি মেইল

[৩] প্রায় ঘন্টাখানেক ধরে প্রকৌশলাীরা যান্ত্রিক ত্রুটি মেরামত করতে গলদঘর্ম হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ‘বাসকিউলস’টি মেরামত করা সম্ভব হয়নি। একপাশের ‘বাসকিউলস’টি নেমে এলেও অপর পাশে তা নেমে আসেনি। ফলে সেতুটি বন্ধ করে রাখা হয়েছে। এর ফলে শতশত পথচারী ও যানবাহন সেতুর দু’পাশে আটকে পড়ে।

[৪] পথচারী ও যানবাহনগুলোকে বিকল্প পথে গন্তব্যে চলে যেতে বলা হয়েছে। লন্ডন পুলিশ টাওয়ার ব্রিজ এলাকায় না গিয়ে ভিন্ন পথে গন্তব্যে যাওয়ার জন্যে অনুরোধ জানিয়েছে। যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়া পর্যন্ত ব্রিজটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

[৫] তবে এধরনের যান্ত্রিক ত্রুটি এই প্রথম নয়। ২০০৫ সালে পুলিশ এধরনের যান্ত্রিক ত্রুটির জন্যে সেতুটি ১০ ঘন্টা বন্ধ রেখেছিল। লন্ডন টাওয়ার ব্রিজটি পর্যটকদের জন্যে এক আকর্ষণীয় স্থান এবং প্রতিদিন শতশত ভ্রমণ পিয়াসু সেখানে জড়ো হয়।

[৬] সেতুটির একটি ‘বাসকিউলস’এর ওজন ১১’শ টনের বেশি। এবং জাহাজ ব্রিজ অতিক্রম করার সময় দুটি ‘বাসকিউলস’কে উপরে টেনে তুলতে ৪’শ ওজনের শক্তি প্রয়োগ করতে হয়।

https://videos.dailymail.co.uk/video/mol/2020/08/22/1315600950717073801/640x360_MP4_1315600950717073801.mp4

  • সর্বশেষ