শিরোনাম
◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিষেধাজ্ঞা মুক্ত হতে সর্বোচ্চ আদালতে আপিল করলেন উমর আকমল

স্পোর্টস ডেস্ক: [২] নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে লুসানের কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টের (সিএএস) দ্বারস্থ হয়েছেন উমর আকমল। তিন বছর থেকে ১৮ মাসে কমে আসা শাস্তি থেকে বাঁচতে পাকিস্তানের এই ক্রিকেটার আপিল করেছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আদালতে।

[৩] পিএসএল শুরুর আগে বাজিকরদের কাছ থেকে স্পট ফিক্সিং’র প্রস্তাব পেলেও তা জানাননি আকমল। এ কারণে চলতি বছরের এপ্রিলে সব ধরনের ক্রিকেটে তিন বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। পরে আপিল করলে ২৯ জুলাই স্বাধীন বিচারক, অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্ট জজ ফকির মোহাম্মদ খোখার তার শাস্তি ১৮ মাসে কমিয়ে আনেন।

[৪] কিন্তু এটা মানতে পারেনি পিসিবি। এ রায়ের বিরুদ্ধে সিএএস’এ আপিল করে পিসিবি। বোর্ডের এই পদক্ষেপের পরই সিএএস’এ পাল্টা আপিল করেছেন বিতর্কিত এ ক্রিকেটার।

[৫] এই ১৮ মাসের শাস্তিটাও আকমলের কাছে অনেক বড়। তাই এ নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি মুক্তি পেতে আবার আপিল করলেন তিনি।
-দ্যা ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়