শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-১৮ উপনির্বাচনে প্রার্থী হতে চান ভিপি নুর

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন নুরুল হক নুর। কয়েকদিন যাবৎ নুরুল হকের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন।

বিষয়টি সত্যতা জানতে চাওয়া হলে নুরুল হক নুর বলেন, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সবাই চাচ্ছে আমি যেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হই। দেশে একটা অগণতান্ত্রিক পরিবেশ চলছে। ভোট থেকে মানুষ মুখ সরিয়ে নিয়েছে। সাধারণ মানুষকে আবার ভোটমুখি করতে নির্বাচনে অংশ নেওয়ার আলোচনা হচ্ছে।

আপনার কোনো নিবন্ধিত দল নেই সে ক্ষেত্রে স্বতন্ত্র নাকি অন্য কোনো দলের হয়ে নির্বাচন করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনা বেশি। তবে পরিস্থিতি বিবেচনা করে নিবন্ধিত কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নিতে পারি।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ। তিনি জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জুলাই রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা গেলে আসনটি শূন্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়