শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গুনিয়ায় রাতের আধারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

দেলোয়ার হোসাইন: [২] চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাফর(৩১) নামে ব্যবসায়ীকে গলা কেটে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা।

[৩] বৃহস্পতিবার (২০ আগস্ট) মধ্যরাতের উপজেলার রাজানগর রাজারহাটস্থ নিজ দোকানে এ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।

[৪] নিহত জাফরের স্ত্রী বলেন, দোকানের জন্য নতুন জিনিসপত্র আনলে রাত হয়ে যায়। মাঝে মধ্যে রাত বেশি হয়ে গেলে দোকানে রাত যাপন করেন। ঠিক গতকালেও দোকানের জন্য মালামাল ক্রয় করে আনেন এবং বেশি রাত হয়ে যাওয়ায় আর বাড়িতে আসে নাই।

[৫] কিন্তু মধ্যরাতে দোকানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেলে স্থানীয় লোকজনেরা আমাকে জানান, খবর পেয়ে আমি তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।

[৬] তিনি আরো বলেন, কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

[৭] এ ঘটনা সম্পর্কে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাঁর গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে কারা তাঁকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়