শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে কণ্ঠস্বর রেকর্ডেই শনাক্ত হবে করোনা, ৩০ সেকেন্ডে ফলাফল

ওমর ফারুক: [২]দেশটির বাণিজ্যনগরী মুম্বাইয়ের পৌরসভার (বিএমসি) উদ্যোগে প্রায় এক হাজার মানুষের ওপর পরীক্ষামূলকভাবে এই টেস্ট করা হবে। এমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অ্যাপভিত্তিক করোনা পরীক্ষা এই প্রথম হতে যাচ্ছে। সূত্র : জি নিউজ

[৩]বিএমসির অ্যাডিশনাল কমিশনার সুরেশ কাকানি জানান, ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে করোনা পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে যাদের কণ্ঠস্বর পরীক্ষা করা হবে তাদের আরটি-পিসিআর বা শ্লেষ্মার নমুনাও সংগ্রহ করা হবে। উভয় পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এই কণ্ঠস্বরভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি করোনা পরীক্ষার ক্ষেত্রে কতটা নির্ভুল, তা মূল্যায়ন করা হবে।

[৪] ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-নির্ভর অ্যাপভিত্তিক করোনা পরীক্ষায় প্রায় ৮৫ শতাংশ ক্ষেত্রে নির্ভুলভাবে ফলাফল জানাতে সক্ষম হয়েছে। আপাতত এই পরীক্ষা একেবারে বিনামূল্যেই করাবে বিএমসি। পরীক্ষার ফলাফল নির্ভুল হলে ভবিষ্যতে বৃহত্তর ক্ষেত্রে এই পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার করা যাবে। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়