শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০৫:৫৪ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি

রাজেশ গৌড় : [২] নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে নদী তীরবর্তী মানুষগুলো।

[৩] বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কুল্লাগড়া ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল, কলেজের শিক্ষার্থীরাসহ এলাকাবাসী অংশ
নেয়।

[৪] মানববন্ধনে বক্তারা বলেন, সোমেশ্বরী নদীর তীব্র ভাঙ্গনে কুল্লাগড়া ইউনিয়নের বহেরতলী এলাকা থেকে শুরু বিজয়পুর পর্যন্ত তিন কিলোমিটার পর্যন্ত নদীভাঙন শুরু হয়েছে। তবে গত দুই দিনে তা তীব্র আকার ধারণ করেছে। প্রতিবছরই নদীতে চলে যাচ্ছে বাড়ি ও ফসলি জমি। তবু ব্যবস্থা নেয়া হচ্ছে না। নদী ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান নদী তীরবর্তী মানুষ।

[৫] এদিকে, বৃহস্পতিবার বিকেলেই ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মো. আবদুর রহমান।নদী ভাঙ্গন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ