শিরোনাম
◈ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী ◈ ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৩৮ ◈ ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ ◈ ‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ ইমরান খা‌নের যত্ন নিন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আবার চিঠি গাভাস্কার, কপিল দেব সহ ২১ সা‌বেক অধিনায়কের ◈ বেনাপোলে বিদ্যুৎ বিভ্রাটে মারা গেল ১৫ কোটি টাকার পাবদা মাছ! ◈ ইং‌লিশ লি‌গে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয় ◈ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে মার্কিন বিনিয়োগের আহ্বান মন্ত্রীর ◈ স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবসর নেওয়া ধোনির কাছে ‘বিশেষ চিঠি’ পাঠালেন নরেন্দ্র মোদী

স্পোর্টস ডেস্ক: [২] গত শনিবার (১৫ আগস্ট) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক এবং দুই বারের বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিং ধোনি। এরপর ভবিষ্যত জীবনের জন্য ধোনিকে শুভেচ্ছা জানান তার ভক্ত অনুগামীরা। এবার ধোনির অভিবাদন জানিয়ে বিশেষ চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

[৩] দুই পাতার সেই চিঠিতে মোদী লিখেছেন, “আপনার ট্রেডমার্ক ও অদম্য স্টাইলে যে ভিডিওটি আপনি শেয়ার করেছেন তা পুরো দেশের কাছে অনুরাগের ও আলোচনার বিষয় হয়ে ওঠার জন্য যথেষ্ট ছিল। আপনার বিদায়ে ১৩০ কোটি দেশবাসী হতাশ ও ব্যথিত, কিন্তু আপনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন তার জন্য সকলে চিরকাল কৃতজ্ঞ থাকবে।”

[৪] “যেভাবে একটা ছোট শহর থেকে উঠে ধোনি গোটা বিশ্বে নিজের প্রতিভার দ্যুতি ছড়িয়েছেন তা আগামী কয়েক প্রজন্মকে এবং তাদের অভিভাবকদের অনুপ্রেরণা দেবে। বয়স বা অভিজ্ঞতা তুলনায় কম হলেও ধোনি যে ঝুঁকি নিতে এবং যুবাদের ভরসা করতে কখনও পিছপা হননি সেটা ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে দেখতে পাওয়া গিয়েছে।”

[৫] এছাড়া তিনি আরও লেখেন, “আপনার চুলের স্টাইল যেরকমই থাকুক না কেন, জেতা এবং হারার ক্ষেত্রে আপনার মাথায় যেভাবে ঠান্ডা থাকতো, তা প্রত্যেক যুবক যুবতীর শেখার বিষয়।”

[৬] এরপর দেশের প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে আপ্লæত ধোনি টুইট করে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদীকে। তিনি লিখেন, “একজন শিল্পি, সৈনিক ও খেলোয়াড় শুধুমাত্র প্রশংসা আশা করে। তারা চায় তাদের কঠোর পরিশ্রম, ত্যাগ যেন সবার নজর কাড়ে এবং প্রশংসিত হয়। প্রশংসা ও শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”- জি নিউজ

  • সর্বশেষ