শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঙালিকে শ্রদ্ধা করলেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করা হবে : যবিপ্রবি ভিসি

জহুরুল ইসলাম : [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে যশোরের বিভিন্ন এলাকায় শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পুনর্ব্যবহার উপযোগী চার হাজার মাস্ক ও এক হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

[৩] বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে যশোর শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান।

[৪] উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মই হয়েছিল বাঙালিকে স্বাধীন করার জন্য, বিশ্বের বুকে বাংলাদেশকে মর্যাদার আসনে আসীন করার জন্য। তিনি বলেন, জাতির পিতাকে শ্রদ্ধা দেখাতে হলে বাঙালিকে শ্রদ্ধা দেখাতে হবে। ওনারাই এ দেশের মালিক, তাঁদের প্রতি বঙ্গবন্ধু শ্রদ্ধা দেখানোর নির্দেশ দিয়েছেন। যখন বাঙালির প্রতি আমরা শ্রদ্ধা দেখাতে পারবো, ভালোবাসা দেখাতে পারবো; বঙ্গবন্ধু যে চিন্তা-চেতনা নিয়ে এ দেশকে স্বাধীন করেছিলেন- যে কেউ অভুক্ত থাকবে না, গৃহহীন থাকবে না, পড়ালেখা বিহীন থাকবে না, চিকিৎসাবিহীন থাকবে না এ কাজগুলো আমরা যদি করতে পারি, তাহলেই সত্যিকার অর্থে জাতির পিতার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে।

[৫] উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক‘ সার্কেল) মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম প্রমুখ।

[৬] উদ্বোধনী অনুষ্ঠান শেষে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত পাঁচটি দল যশোরের চুড়ামনকাটি, পালবাড়ি, দড়াটানা, মণিহার এবং প্রেস ক্লাব এলাকায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ