শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের সম্মানজনক শেভেনিং স্কলারশিপ পেলেন ১২ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যের শেভেনিং স্কলারশিপ লাভ করেছেন বাংলাদেশের ১২ জন পেশাজীবী। ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপ পেয়েছেন তারা। করোনা পরিস্থিতির মধ্যে তাদের তীব্র আকাঙ্ক্ষা, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের কারণে এই স্কলারশিপ অর্জন করেছেন।

বুধবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যের শেভেনিং স্কলারশিপ একটি সম্মানজনক বৃত্তি কার্যক্রম। যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এবং অংশীদার সংগঠনগুলো এটি প্রতিষ্ঠা করে। যুক্তরাজ্য সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃত্তি প্রোগ্রাম এটি। ১৯৮৩ সালে এই বৃত্তি কার্যক্রম শুরু হয়। এর আওতায় চেভেনিং স্কলারশিপ ও চেভেনিং ফেলোশিপ দেওয়া হয়। যুক্তরাজ্যের দূতাবাস ও হাইকমিশন বৃত্তি নির্ধারণ করে।

এবার এই স্কলারশিপ পাওয়া বাংলাদেশিরা হলেন, ঐশ্বরিয়া রহমান, ফাতেমা-তুজ-জোহরা, শোয়েব সালমান, উন্নয়ন যোগাযোগ পেশাজীবী মিথিলা হুর, একাডেমিক ও জনস্বাস্থ্য ক্ষেত্রে অনিন্দা নিশাত মৈত্রী, জাকিউল হাসান, কৃষি উদ্ধাবনে কাজী জাওয়াদ হোসাইন, ফারহানা নাজ, জুডিশিয়াল সার্ভিস থেকে রুবাইয়া আক্তার, ফাহমিদা কে নিতু শিক্ষা ও সংরক্ষণ বিভাগে, মুনজিরিন শহীদ শিক্ষা নিয়ে কাজ করায় এবং মানসিক স্বাস্থ্য বিভাগে সুমাইয়া মিষ্টি।

পূর্ণ স্কলারশিপের আওতায় তারা যুক্তরাজ্যে এক বছর বসবাস এবং পড়াশোনা করতে পারবেন। এছাড়া তারা সেখানে নিজেদের একাডেমিক ও পেশাগত উভয় ক্ষেত্রে দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। পাশাপাশি ইতিবাচক সম্পর্ক ও নেটওয়ার্ক তৈরির সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্বের অন্যতম সম্মানজনক শেভেনিং স্কলারশিপের জন্য প্রতি বছর প্রায় ৬০ হাজার জন আবেদন করেন। এটি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য আগামী ৩ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সূত্র : দ্য ডেইলি ক্যাম্পাস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়