শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৮:৩৯ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লোহাগাড়ায় নন-এমপিও শিক্ষকদের ৫০০০, কর্মচারীদের ২৫০০ টাকা প্রণোদনা

আবদুল করিম, লোহাগড়া প্রতিনিধি : [২] চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নন-এমপিও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

[৩] বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলা পাবলিক হলে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম।

[৪] প্রধান অতিথি বলেন, নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এমনিতেই মানবেতর জীবনযাপন করেন। সম্প্রতিকালের বৈশ্বিক মহামারি করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা সরকারি বা প্রাতিষ্ঠানিকভাবেও কোন সুবিধা পাচ্ছেন না। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাদের জন্য এই অনুদানের ব্যবস্থা করেছেন। দেশের ক্লান্তিকালে প্রধানমন্ত্রী মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের কথা মনে রেখেছেন। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনা অনেক ভাল। মাননীয় প্রধানমন্ত্রীর দুরদর্শিতা ও বিচক্ষণতায় দেশের করোনা পরিস্থিতি সফলতা বেশি।

[৫] উপজেলার ৩৬টি নন-এমপি এবতেদায়ী, দাখিল, ফাজিল মাদ্রাসার ২১২জন শিক্ষককে প্রতি জনকে ৫ হাজার টাকা এবং ১০জন কর্মচারী প্রতি জনকে ২,৫০০টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলার ২১২জন মাদ্রাসার শিক্ষক ও ১০জন কর্মচারীদের মাঝে মোট ১০ লাখ ৮৫হাজার টাকা বিতরণ করেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়