শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড স্কোয়াডে ফিরলেন মালান ও জর্ডান

স্পোর্টস ডেস্ক : [২] সফরকারী পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই স্কোয়াডে ইনজুরি কাটিয়ে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান ডেভিড মালান এবং ডানহাতি পেসার ক্রিস জর্ডান।

[৩] আয়ারল্যান্ডের বিপক্ষে গত ওয়ানডে সিরিজের আগে কাফ ইনজুরিতে পড়েন মালান। এরপর ইনজুরি থেকে ফিরে প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি। বব উইলস ট্রফিতে ইয়র্কশায়ারের হয়ে ২১৯ রানের অনবদ্য ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ফলে তাকে আসন্ন সিরিজের স্কোয়াডে রাখতে পিছপা হননি নির্বাচকেরা।

[৪] এদিকে পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে ফেরা ক্রিস জর্ডান সর্বশেষ ইংল্যান্ডের হয়ে খেলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে। গত জুলাইয়ে কনুইয়ের অস্ত্রোপচার হওয়ার পর বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এই বোলার।

[৫] আগামী ২৮ আগস্ট থেকে ওল্ড ট্রাফোর্ডে শুরু হতে যাচ্ছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। পুরো সিরিজটি অনুষ্ঠিত হবে দর্শকশূণ্য স্টেডিয়ামে এবং জৈব সুরক্ষিত পরিবেশে। পরের দুইটি টি-টোয়েন্টি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ আগস্ট এবং ১ সেপ্টেম্বর।

[৬] ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), টম কারান, ডেভিড মালান, মঈন আলী, জো ডেনলি, আদিল রশীদ, জনি বেয়ারস্টো, লুইস গ্রেগরি, জেসন রয়, টম ব্যান্টন, ক্রিস জর্ডান, ডেভিড উইলি, স্যাম বিলিংস এবং সাকিব মাহমুদ। - ক্রিকইনফো

  • সর্বশেষ