শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ১০:৩৯ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায় ৫০ বেডের হাইফ্লো অক্সিজেন ব্যবস্থা করার ঘোষণা

রাঙামাটি প্রতিনিধি: [২] জেলার করোনাভাইরাস মোকাবেলায় পিসিআর ল্যাব এর কার্যক্রম শুরু হওয়া একটি অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। একইসঙ্গে তিনি সংকটাপন্ন রোগীদের চিকিৎসার জন্য ৫০ বেডের হাইফ্লো অক্সিজেন ব্যবস্থা চালু হলে করোনা ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন।

[৩] মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

[৪] সিভিল সার্জন ডা.বিপাশ খীসা রাঙ্গামাটি জেলার করোনা পরিস্থিতির উপর সংক্ষিপ্ত বিবরণ সভায় উপস্থাপন করেন। তিনি বলেন রাঙ্গামাটিতে সর্বশেষ (১৮ আগস্ট পর্যন্ত) করোনা পজিটিভ আছেন ৭৫৭জন। ইতোমধ্যে ৬৫০জন সুস্থ হয়েছেন। মোট মৃত্যু ১০জন। আক্রান্তের হার ২২.৭৬%, সুস্থতার হার ৮৫.৮৬% এবং মৃত্যুর হার ১.৩২%। পিসিআর ল্যাব চালু হবার ফলে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া সহজ হয়েছে। এজন্যে তিনি পিসিআর ল্যাব স্থাপনে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়