শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে যুবলীগ নেতার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি:[২] সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যানযুবলীগ নেতা দরবেশ দফাদারের । উপজেলার ধোপাখালী গ্রামের মৃত জাহা বকশের ছেলে দরবেশ দফাদার (৩০) উপজেলা শহরের ব্যবসায়ী এবং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারফিউন জানান, দরবেশ দফাদার ৬-৭ দিন আগে থেকে জ্বর, ঠাণ্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

তিনি নিজ বাড়িতে থেকে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন। রোববার সন্ধ্যায় তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হন।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে দরবেশ দফাদার মারা যান। তার শরীরে করোনা ভাইরাসের সবরকম উপসর্গ ছিল।

এক্সরেতে দেখা গেছে করোনার কারণে তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হবে।

জীবননগর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আবদুল হাকিম জানান, স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়