শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ধোনি ও সুরেশ রায়না

ডেস্ক রিপোর্ট : ১৫ আগস্ট সন্ধে সাড়ে ৭টা। ১৩০ কোটি ভারতবাসীর মন ভেঙে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মহেন্দ্র সিং ধোনি। সেই নিয়ে সবেমাত্র আলোচনা শুরু হয়েছে, তারই মধ্যেই জাতীয় দল থেকে বিদায় নিলেন তাঁর এককালের সতীর্থ সুরেশ রায়না।

একসঙ্গে বহু ম্যাচ খেলেছেন দেশের জার্সিতে। দেশকে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন। কিন্তু দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রায়না। তরুণ তুর্কিদের ভিড়ে আর কোনও ফরম্যাটেই ঠাঁই হচ্ছিল না দলে। তাই ধোনির সিদ্ধান্তের দিনই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন অলরাউন্ডার। ইনস্টাগ্রামে রায়না ধোনিকে উদ্দেশ করে লেখেন, “তোমার সঙ্গে খেলা খুব উপভোগ করেছি। গর্ব অনুভব করি। এবার তাহলে তোমার পথেই হাঁটি। ভারতকে ধন্যবাদ। জয় হিন্দ।” আসন্ন আইপিএলের জন্য চেন্নাই ক্যাম্পে যোগ দেওয়ার পরই দুই তারকার আন্তর্জাতিক আঙিনা থেকে সরে দাঁড়ানো যেন হজম হচ্ছে না ক্রিকেটপ্রেমীদের।

করোনার আতঙ্ক ভুলে সবে ক্রিকেট ফিরছে। নতুন উদ্দমে তৈরি হচ্ছেন ক্রিকেটার ও দর্শকরা। আইপিএল দেখতে মুখিয়ে অনুরাগীরা। তবে তারই আগে এমন খবর হতাশ ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, ধোনির তো এখনও দেশকে অনেককিছু দেওয়া বাকি ছিল। তবে কে তিনি এত তাড়াতাড়ি সরে দাঁড়ালেন? অনেকে অবশ্য এবার নিশ্চিন্তে ঠান্ডা মাথায় আইপিএল খেলার শুভেচ্ছাও দিয়েছেন ধোনি ও রায়নাকে।
সূত্র- সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়