শিরোনাম
◈ ঈদের পর অ্যাকশন হবে: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী (ভিডিও) ◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয়

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ১০:২৮ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বর্ণবাদের অভিযোগ অস্বীকার করলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক : [২] বর্ণবাদের অভিযোগ এবারে প্রাক্তন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথের দিকে। আফ্রিকার ক্রিকেট রাজ্যে বর্ণবিবাদের বিপত্তি যেন এক অযাচিত অতিথি, ফাঁকফোকর পেলেই সে হাজির।

[৩] দল গঠন থেকে শুরু করে প্রথম একাদশ নির্ধারণ, কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গের অসামঞ্জস্য চোখে পড়লেই শুরু হয়ে যায় বিতর্ক। এই বর্ণবৈষ্যমের কড়াল গ্রাসে ক্রিকেট থেকে অনেকটা সময় তাঁদের বিলীন হয়েছে, ইতিহাস তাই বলে!

[৪] বর্ণবাদের চিরায়ত সমস্যাটা নিয়ে এতোদিন কথা চালাচালি হতো চার দেওয়ালের অন্তরালে কিংবা ইন্টারনেটের দুনিয়ায়। তবে, রাজপথে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ কর্মসূচির জাগরণের পর থেকে সোচ্চার হয়েছে সকলেই।

[৫] স্মিথ ২০০৩ থেকে ২০১৪ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দলকে ১০৮ টি টেস্টে ও ১৪৯ টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তাঁর সময়ে কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের কার্যত দলের মধ্যে কোয়ারেন্টাইনে রাখা হতো বলে অভিযোগ উঠছে।

[৬] প্রাক্তন পেসার মাখায়া এনটিনি কিছুদিন আগেই জানান যে, জাতীয় দলে সবার সঙ্গে থেকেও তিনি কার্যত একাকীত্বে ভুগতেন। প্রাক্তন উইকেটকিপার থামি সোলেকাইল দাবি করেন, স্মিথের জন্যই টেস্ট দল থেকে ছিটকে যেতে হয়েছিল তাঁকে।

[৭] স্মিথ যদিও এমন সব অভিযোগ উড়িয়ে দিয়ে এক খোলা চিঠিতে টুইটারে লিখেছেন, ক্রিকেটে একজন ক্যাপ্টেন কখনো একার সিদ্ধান্তে দল পরিচালনা করেন না। টিম ম্যানেজমেন্টের মতামত সর্বদা প্রাধান্য পায়। তাছাড়া ক্যাপ্টেন শুধু দলের ভালোর কথাই বিবেচনা করেন। সবাইকে খুশি করে চলা কোনও ক্যাপ্টেনের পক্ষেই সম্ভব নয়। আমি স্বজনপ্রীতির মোহে কোনদিন দল নামাইনি, চাইলে ক্লুজনার-পোলকদের নিকট জানতে পারেন আপনারা। -দ্যা গ্যালারি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়