শিরোনাম
◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প ◈ চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টিই বন্ধ!

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক লাখ জাল নোট বিক্রি হতো ১৩ হাজার টাকায়!

ডেস্ক রিপোর্ট : রাজধানীর পুরানা পল্টনে একটি জাল নোট তৈরি কারখানায় অভিযান চালিয়ে ৫৭ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শুক্রবার বিকেলে এ অভিযানে কারখানাটি থেকে ছয়জনকে আটক করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, আজ শুক্রবার বিকেল ৪টায় ডিবির গুলশান বিভাগের একটি দল পুরানা পল্টনে একটি বাড়ির পঞ্চম ও ষষ্ঠ তলায় জাল নোট তৈরির কারখানায় অভিযান চালায়। অভিযানে ৫৭ লাখ টাকার জাল নোট উদ্ধার করে ডিবি। এ সময় কারখানাটি থেকে ছয়জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন চক্রের প্রধান শাহীন, হান্নান, কাওছার, আরিফ, ইব্রাহিম ও খুশী। শাহীন এ চক্রের অর্থের জোগানদাতা। কাওসার জাল নোট তৈরির বিশেষ কাগজ তৈরি করতেন। হান্নান জাল নোট ছাপতেন। আরিফ এ জাল নোট বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতেন। আর আটক ইব্রাহিম ও খুশি আক্তার চক্র মার্কেটে ছড়িয়ে দিতেন।

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, ‘দেড় মাস ধরে এ চক্রের সদস্যরা জাল নোট তৈরি করে আসছিলেন। প্রতিদিন তারা পাঁচ লাখ জাল নোট তৈরি করতেন। জাল নোট তৈরিকারকেরা এক লাখ জাল নোট ৯ থেকে ১৩ হাজার টাকা পাইকারি বিক্রি করতেন। আর খুচরা বিক্রেতারা তাদের কাছ থেকে কিনে এসব জাল নোট বাজারে ছড়িয়ে দিতেন।’

তিনি বলেন, ‘জাল নোট তৈরিকারকদের কাছ থেকে উদ্ধার করা উপকরণ দিয়ে ছয় কোটি টাকার জাল নোট তৈরি করা সম্ভব ছিল। এর আগেও ডিবি এই চক্রের সদস্যদের একাধিকবার গ্রেপ্তার করেছে। কিন্তু কিছুদিনের পরই তারা কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে আবারও পুরোনো পেশায় যুক্ত হন।’

আটককৃতদের বিরুদ্ধে পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়