শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও)

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাখি সংসার পেতেছে দুবাইর রাজকুমারের গাড়িতে (ভিডিও)

সালেহ্ বিপ্লব: [২]দুবাইয়ের রাজপুত্র শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতৌম একজন পরিবেশপ্রেমী মানুষ। তার একটি গাড়ির বনেটে বাসা বেঁধেছে দু'টি ঘুঘু পাখি৷ তাও যে সে গাড়ি নয়, বহুমূল্য মার্সিডিজ বেঞ্জ। নিউজ ১৮

[৩]ক্রাউন প্রিন্স যখন পাখির বাসা বানানোর খবর জানলেন, বেশ কিছুদিনের জন্য ওই গাড়িতে চড়াই বন্ধ করে দেন তিনি৷ শুধু তাই নয়, গাড়িটি সাদা এবং লাল টেপ দিয়ে ঘিরে ফেলার নির্দেশ দেন। এমনকী, নিজের কর্মচারীদেরও গাড়িটির আশপাশে যেতে নিষেধ করে দেন।

[৪]রাজকুমারের আতিথেয়তা বলে কথা। কোন উপদ্রব ঘটেনি পাখিদম্পতির জীবনে। নিশ্চিন্তে সেই দামি মার্সিডিজের বনেটেই ডিম পেড়েছিলো মা পাখিটি৷ পরম যত্নে ডিমে তা দিয়েছে সে৷ সম্প্রতি ডিম ফুটে বেরিয়ে এসেছে পাখির বাচ্চা৷

[৫]প্রতিটি মুহূর্তই দূর থেকে বসানো ক্যামেরায় রেকর্ড করিয়েছেন রাজকুমার৷ বুধবার সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি৷ সঙ্গে লিখেছেন, 'এক এক সময় জীবনের ছোট্ট ছোট্ট জিনিসগুলি প্রত্যাশাকেও ছাপিয়ে যায়!'

[৬]ভিডিওটি শেয়ার করার একদিনের মধ্যে সেটির ভিউ ১৫ লক্ষ ছাড়িয়েছে৷ ইনস্টাগ্রামে Fazza নামে জনপ্রিয় দুবাইয়ের রাজকুমার৷ তার প্রায় ১ কোটি ফলোয়ারও রয়েছে৷ এমনিতেই পরিবেশপ্রেমী হিসেবে খুবই জনপ্রিয় তিনি৷ এই ভিডিও দেখার পর দুবাইয়ের ক্রাউন প্রিন্সকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর ফলোয়ার থেকে শুরু করে অন্যান্য সবাই৷ একজন মজা করে লিখেছেন, 'পাখিটি সত্যিই ভাগ্যবান৷'

https://www.instagram.com/tv/CDyiYDxpPKb/?utm_source=ig_embed

  • সর্বশেষ