শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ বাজেটে ঘাটতি অর্থায়নের নতুন কৌশল: ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে গতি আনার উদ্যোগ ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০১:১২ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মধ্যপ্রাচ্যে চলমান সংক‌টের কার‌ণে বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে না পাকিস্তান ক্রিকেট দল?

নিজস্ব প্রতি‌বেদক : পা‌কিস্তান ক্রিকেট দ‌লের মার্চ মা‌সে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবস্থার কারণে তৈরি হয়েছে সংকট। গুঞ্জন আছে এই সফর আপাতত বাতিলও করতে পারে পাকিস্তান।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম সংবাদ মাধ্যমে জানিয়েছেন তারা এখনো কোন বার্তা পায়নি।

তিনি যেমনটা বলছিলেন, 'যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে তারা ভ্রমণ করতে না পারে, তাহলে আমাদের কিছু করার থাকবে না। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে পিসিবির কাছ থেকে আমরা কোনো আনুষ্ঠানিক চিঠি বা বার্তা পাইনি।

উল্লেখ্য, সূচি অনুযায়ী আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ ওয়ানডে ম্যাচ তিনটি মাঠে গড়ানোর কথা। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে চাওয়া বাংলাদেশের জন্য এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণই।

কিন্তু মধ্যপ্রাচ্য সংঘাতে সফরটি এই মুহূর্তে নাও করতে পারে পাকিস্তান, দাবি বিদেশি সংবাদ মাধ্যমের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়